July 4, 2026, 10:37 am

ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন ১১ আইনজীবী

Reporter Name
  • আপডেট Wednesday, February 5, 2025
  • 63 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া একটি মামলায় খালাস পেয়েছেন ১১ আইনজীবী। মামলার তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিজ্ঞ আদালত এই আসামীদের খালাস দেয়। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক রুনা নাহিদ আক্তার এই আদেশ দেন।
খালাস পাওয়া আসামিরা হলেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট নূরুল হক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা রেজাউল করিম চৌধুরী, মাহবুবর রশীদ তামান্না, আবুল কালাম আজাদ, শামসুন্নাহার, জহিরুল ইসলাম নিজুম, আরিফুল ইসলাম সোহাগ, আহসান উল্লাহ আনার, রাইসুল ইসলাম।
খবরের সত্যতা নিশ্চিত করে সাইবার ট্রাইবুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোখলেছুর রহমান কেনান ঢাকাপোষ্টকে জানান, মামলার তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা না পাওয়ায় বিজ্ঞ বিচারক আসামীদের খালাস দিয়েছেন।
এর আগে ২০২১ সালের ৩১ আগষ্ট বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি বিক্ষোভ মিছিলে শেখ মুজিবুর রহমান এবং সাবেক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে শ্লোগান দেয়। পরে ওই মিছিলের ভিডিও প্রকাশ করায় মানহানির অভিযোগে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জেলা শাখার সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বাদি হয়ে সাইবার ট্রাইবুনাল আদালতে ১১ আইনজীবীকে আসামি করে এই মামলাটি দায়ের করে। পরে এই মামলার আসামীরা আত্মসমর্পন করলে আদালত অ্যাডভোকেট উসমান গনি মল্লিক মাখন ও তোফাজ্জল হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এরপর টানা দুই মাস কারাবন্দি থেকে তারা জামিন লাভ করে। তবে ২০২৪ সালের ৭ সেপ্টম্বর সিআইডি পুলিশ মামলার র্দীঘ তদন্তে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে।
এই আদেশের প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। তারা বলেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও হয়রানিমূলক। একটি রাজনৈতিক মিছিলে শ্লোগানকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে মামলাটি সাজানো হয়েছিল। ইতোমধ্যে এই মিথ্যা মামলায় আমাদের দুইজন দীর্ঘ দুই মাসের অধিক সময় কারাভোগ করেছেন। তবে আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর