July 4, 2026, 7:52 am

ড. মঈন খানের সঙ্গে ব্রিটেনের বৈশ্বিক মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূতের বৈঠক

Reporter Name
  • আপডেট Monday, February 3, 2025
  • 61 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ঢাকায় সফররত ব্রিটেনের বৈশ্বিক মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্সের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার বিকালে সাড়ে ৩টায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এসময় ব্রিটিশ সরকারের উপ-স্থায়ী প্রতিনিধি জেনেভাও উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ। তিনদিনের সফরে সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন ব্রিটেনের বৈশ্বিক মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর