July 4, 2026, 6:44 am

মানুষ চায় না আওয়ামী লীগ ফিরে আসুক: উপদেষ্টা আসিফ

Reporter Name
  • আপডেট Monday, February 3, 2025
  • 65 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণহত্যার পর নিজেদের মতাদর্শ বা নাম নিয়ে আবারও আওয়ামী লীগ ফিরে আসুক; এটা কোনোভাবেই মানুষ চায় না। আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে সরস্বতী পূজা পরিদর্শনকালে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
আসিফ বলেন, ৫ আগস্টের পর প্রথম দিন থেকেই বিভিন্ন সুযোগ খুঁজে বেড়াচ্ছে আওয়ামী লীগ। তারা রিকশাওয়ালা সেজে এসেছিল। পরে বিভিন্ন এমপি-মন্ত্রীদের সঙ্গে সেই রিকশাওয়ালাদের ছবি দেখা গেছে।
তিনি বলেন, ফেব্রুয়ারি ঘিরেও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় রয়েছে আওয়ামী লীগ। কিন্তু এখন পর্যন্ত তারা সফল হয়নি। বাংলাদেশের জনগণ এটি নিয়ে খুবই উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সচেষ্ট রয়েছে। আশা করছি তারা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে পারবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর