July 4, 2026, 6:45 am

কালিয়াকৈরে ভুয়া পুলিশ আটক

Reporter Name
  • আপডেট Sunday, February 2, 2025
  • 83 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে এক ভুয়া পুলিশকে আটক করে স্থানীয়রা থানায় সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইকারী মশিউর রহমান (২৯) রোববার দুপুরে উপজেলার চান্দরাস্থ ওয়ালটন কারখানার সামনে মহাসড়কে একটি অটোরিকশা থামান। এ সময় তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে রিকশায় থাকা এক নারী যাত্রী ও চালকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেন। এতে রিকশাচালক কান্না শুরু করলে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে কালিয়াকৈর থানার এসআই আব্বাস জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর