July 4, 2026, 3:51 am

ছাত্রলীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট Friday, January 31, 2025
  • 152 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন টঙ্গী পশ্চিম ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী। আজ শুক্রবার বিকেলে চেরাগআলী মার্কেট সামনে থেকে মিছিল বেড় হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দখল করে বিক্ষোভ মিছিলটি হোসেন মার্কেট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়।
সংক্ষিপ্ত সমাবেশে রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী বলেন, “২৪ এর হাতিয়ার ,গর্জে উঠুক আরেকবার,’ ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,’ ‘হৈহৈ রৈরৈ, ছাত্রলীগ গেলি কই? ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও,’ ‘২৪ এর রক্ত, বৃথা যেতে দিবো না,’ ‘আওয়ামী লীগের দালালেরা, হুশিয়ার সাবধান,’ ‘ছাত্রলীগের দালালেরা, হুশিয়ার সাবধান,’ ‘ছাত্রলীগের বিরুদ্ধে , ডাইরেক্ট একশন,’ ‘আওয়ামীলীগের বিরুদ্ধে ,ডাইরেক্ট একশন” ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক দিপু দেওয়ান, সৈকত বেপারি, আহ্বায়ক সদস্য শাহিন,সৈকত হোসেন, মোহাম্মদ ফরহাদ হোসেন,সজল, ৫৪ নং ওয়ার্ড সভাপতি মোতালেব হোসেন, তানভীর, আরিফ,বাবু, ফাহাদ হাওলাদার, শুভ,৫১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি অমি সিকদার, মারুফ সিকদার,নাফিস, মুনতাসির, রনি, সানি,৫২ নং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাব্বির, আকাশ, মাসুদ, সাদি আব্দুল্লাহ, হৃদয়, সাজ্জাদ, ইফতি, সাওন, অন্তর, শফিক, রাফিন, ফিরোজ, রাফিজ, রাহাত, রাজিত হোসেনসহ ছাত্রদলের হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর