July 23, 2026, 6:14 pm

ছেলেকে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ::
  • আপডেট Sunday, May 28, 2023
  • 133 জন দেখেছে

গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন ছেলে জাহাঙ্গীর আলমকে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। আজ রবিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত মেয়র। এসময় জায়েদা খাতুনের ছেলে গাজীপুর সিটির সাবেক মেয়ের জাহাঙ্গীর আলমও তার সঙ্গে ছিলেন।

এ সময় নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে আমি সকলের সহযোগিতা নিবো। সকলের সহযোগিতা নিয়ে উন্নয়নের কাজ করবো। উন্নয়নের কাজে আমার ছেলে জাহাঙ্গীরও সঙ্গে থাকবে।

সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, আমরা জন্মগত আওয়ামী লীগ করেছি,, আওয়ামী লীগের সমর্থক হিসেবেই আছি। অন্যরা কি বলল তাতে আমাদের কিছুই যায় আসে না। বহিষ্কারের বিষয় নিয়ে তিনি বলেন, এটি আমার বিষয় না এটি দলের বিষয়। দল যা ভালো বুঝবে সেটাই করবে। আমি আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বহিষ্কারের বিষয়টি বিবেচনা করবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর