স্টাফ রিপোটার : ঢাকাস্থ্য বকশীগঞ্জ ছাত্রকল্যাণ সংসদের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। বকশীগঞ্জের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আলমগীর কবীর সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল জব্বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ঢাকায় অধ্যয়নরত বকশীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, শিক্ষার্থীদের একতাবদ্ধ রাখা এবং বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করার লক্ষে এই কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার ঢাবি ক্যাম্পাসে এক আলোচনা সভার মধ্যদিয়ে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ঢাকা কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম,সহ-সভাপতি বাংলা কলেজের শিক্ষার্থী তারেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিটন মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরকারী তিতুমীর কলেজের শিক্ষার্থী উসমান, তিতুমীর কলেজের শিক্ষার্থী হুজাইফা,বাংলা কলেজের শিক্ষার্থী রাকিব,কেন্দ্রীয় কলেজের ওয়ালিউল হাসান,সাংগঠনিক সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয়। তিতুমীর কলেজের শিক্ষার্থী রেজাউল করিম,বাংলা কলেজের জিহাদ হাসান, মনির,দপ্তর সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিয়ান নাহিদ, প্রচার সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু আহমেদ,ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাহিদ,ছাত্রী বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গুরত্বপূর্ন পদে রয়েছেন।
এক প্রতিক্রিয়ার সংসদের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জানান, “আমরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান ও তাদের দক্ষতা উন্নয়নে কাজ করবো। সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
কমিটির সভাপতি আলমগীর কবীর বলেন, এই কমিটি ঢাকাস্থ বকশীগঞ্জের শিক্ষার্থীদের জন্য একটি ঐক্যবদ্ধ প্লাটফর্ম হিসেবে কাজ করবে। আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো এবং একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করবো ইনশাআল্লাহ।
ছাত্র সংসদের কমিটি গঠনের সময় অন্যান্যের মধ্যে ঢাকাস্থ বকশীগঞ্জ ছাত্রকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আগা সাহিদ মিন্টু,সাবেক সভাপতি সাইফুল ইসলাম মাসুম,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাজাহান শাওন,বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি জুবায়দুল ইসলাম শামীম ও মোসাদ্দেক রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।