July 4, 2026, 6:45 am

টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় সাদপন্থী আরো একজনের মৃত্যু

Reporter Name
  • আপডেট Tuesday, January 28, 2025
  • 61 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের জোড় করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মিজানুর রহমান (৪২) নামের এক সাথীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাদ অনুসারী মিডিয়া সমন্বয়ক মো. সায়েম এই তথ্য নিশ্চিত করেন।
নিহত মিজানুর রহমান কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার বীর মুক্তিযোদ্ধা ছবির উদ্দীন প্রামাণিকের ছেলে। তিনি জোড় ইজতেমার কাজে অংশ নিতে টঙ্গীর ময়দানে এসে জুবায়েরেপন্থীদের হামলায় গুরুতর আহত হন। তিনি তাবলীগ জামাতের সাদপন্থীদের একজন সক্রিয় সদস্য ও ফুলবাড়ি থানার জিম্মাদার সাথী ছিলেন।
জানা যায়, ২০২৪ সালের ১৭ ডিসেম্বর সাদপন্থীদের জোড় ইজতেমা করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়। একই ঘটনায় গুরুতর আহত হয়ে প্রায় দেড় মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মিজানুর রহমান। সোমবার দিবাগত রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হলে সাদপন্থী দুই শীর্ষ মুরব্বিকে গ্রেফতার করে পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর