হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশারঃ সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য।নুরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম।
সম্মানিত পবিত্র মি’রাজ শরীফ কালীন ৭ আসমানে যেসব হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম গণ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাক্ষাৎ করেছিলেন।সেই সম্মানিত রাতটি সুমহান বরকতময় মহাসম্মানিত মহাপবিত্র মি’রাজ শরীফ উনার বরকতপূর্ণ রাত। যা মুসলমানদের ঈমান, আক্বীদা, হুসনে যন এবং আমলের সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত। মহাসম্মানিত এ রাতে বান্দার সমস্ত দুআ সুনিশ্চিতভাবে কবূল হয়। এবং মহাসম্মানিত এ দিন উনার রোযায় বিশেষ নিয়ামত মুবারক হাছিল হয়। এ সম্মানিত রাতে সাত আসমানে বিভিন্ন নবী-রসূল আলাইহিমুস সালামগণ নবী-রসূলগণ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাক্ষাৎ করেছিলেন।
প্রথম আসমানে সাক্ষাৎ মুবারক করেছেন প্রথম নবী ও রসূল হযরত আবুল বাশার আদম ছফীউল্লাহ আলাইহিস সালাম।
দ্বিতীয় আসমানে হযরত ইসা রূহুল্লাহ আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। উল্লেখ্য, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরত ইসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনারা পরস্পর খালাতো ভাই। তাই উনারা দু’জনে একত্রে ছিলেন।
তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম।
চতুর্থ আসমানে সাক্ষাৎ মুবারক করেছেন হযরত ইদরীস আলাইহিস সালাম।
পঞ্চম আসমানে সাক্ষাৎ মুবারক করেছেন হযরত হারূন আলাইহিস সালাম।
ষষ্ঠ আসমানে সাক্ষাৎ মুবারক করেছেন হযরত মুসা কালীমুল্লাহ আলাইহিস সালাম।
সপ্তম আসমানে সাক্ষাৎ মুবারক করেছেন হযরত ইবরাহিম খলীলুল্লাহ আলাইহিস সালাম।