May 27, 2026, 12:14 pm

জনগণ শেখ হাসিনার অধীনে আর কোন নির্বাচন দেখতে চায় না : সেলিমা রহমান

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Sunday, May 28, 2023
  • 133 জন দেখেছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, জনগণ শেখ হাসিনার অধীনে আর কোন নির্বাচন দেখতে চায় না। ১০ দফা এখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এক দফায় পরিণত হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ভুয়া সরকারের পতন ঘটিয়ে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। 

তিনি বলেন, সরকার মানুষের বুকে পা রেখে রক্তের ওপর দিয়ে দেশ চালাচ্ছে। বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা গায়েবি মামলা দিয়ে বন্দি রেখে পুলিশ ও প্রশাসনের উপর ভর করে আবারো ক্ষমতায় থাকার চেষ্টা করছে। তাদের সেই চেষ্টা জনগণ এবার হতে দিবে না। সরকারের মন্ত্রী-এমপিরা কোটি কোটি টাকা পাচারের মাধ্যমে দেশকে ফোঁকলা করে দিয়েছে। গরিব আরো গরিব, উচ্চবৃত্ত মধ্যবৃত্ত এবং মধ্যবৃত্ত নিন্মশ্রেণী হয়ে গেছে। বাজারে প্রচুর সবজিসহ পণ্য আছে কিন্তু মানুষের কেনার সামর্থ নাই-এটাই হচ্ছে দুর্ভিক্ষ। শনিবার বিকালে কেন্দ্রী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির আয়োজিত এক শান্তিপূর্ণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান ও মহানগর বিএনপির সদস্য সচিব শওকত হোসেন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা বেনজির আহাম্মেদ টিটু, হুমায়ূন কবির খান, অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কাজী সাইয়েদুল আলম বাবুল, মেয়র মজিবুর রহমান, ডা. মাজহারুল আলম, ওমর ফারুক শাফিন, গাজীপুর জেলা বিএনপি নেতা শাহজাহান ফকির, ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, সাখাওয়াত হোসেন সেলিম, মহানগর বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু, এড. মেহেদী হাসান এলিস,এড. আব্দুস সালাম, জিএস সুরুজ আহাম্মেদ, আবু তাহের মুসুল্লি, যুবদল নেতা আতাউর রহমান মোল্লা, মহানগর যবদল নেতা সাজেদুল ইসলাম, সেচ্চাসেবক দল নেতা হাসিবুর রহমান খান মুন্না, শাহাদাৎ হোসেন শাহীন, ছাত্রদল নেতা ইমরান হোসেন শিশির, ওলামা দল নেতা হাফেজ ইব্রাহিম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর