শেখ কামরুল হাসান সাহা বিশেষ প্রতিবেদনঃ- শুক্রবার টঙ্গীর তিস্তার গেট এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সজল ওরফে টিকটজ সজল টঙ্গীর তিস্তার গেট এলাকার মৃত আশরাফ আলীর ছেলে বলে জানা যায়।পুলিশ জানায়, টঙ্গির বিভিন্ন এলাকায় সংঘটিত বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা তদন্ত করতে গিয়ে টিকটক সজলের নাম আসে। পরবর্তীতে তার অবস্থান শনাক্ত করে টঙ্গীর তিস্তার গেট এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাসা তল্লাশি করে ছিনতাই কাজে ব্যবহৃত পাঁচটি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র দিয়ে সে ছিনতাই কাজ পরিচালনা করত এবং ওই অস্ত্র দিয়ে ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রদর্শন করে জনমনে ভয় ভীতি সৃষ্টি করত।
টঙ্গি পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, ইতিপূর্বে টিকটক সজলের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতিসহ ৬টি মামলা বিচারাধীন রয়েছে। শুক্রবার তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজত পাঠানো হয়েছে।