May 25, 2026, 12:10 pm

শ্রীপুরে শিক্ষক কর্মচারী মিলনমেলা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Sunday, May 28, 2023
  • 121 জন দেখেছে

গাজীপুরের শ্রীপুরে উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা পরিবার আয়োজিত শিক্ষক-কর্মচারী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ভাংনাহাটি গ্রীণভিউ গলফ রিসোর্টে এ সিলন মেলায় অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে পেরে শিক্ষক-শিক্ষিকাদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। এতে প্রধান অতিথি ছিলেন- গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ  ইকবাল হোসেন সবুজ এমপি। 

তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা জাতির স্মাট বাংলাদেশ বিনির্মাণে, শিক্ষকরা দক্ষ জনশক্তি গড়ে তুলকে কাজ করে যাচ্ছে। আমি চাই রাজনৈতিক ক্ষমতার বলয় দিয়ে, রাজনৈতিক ক্ষমতার পেশী শক্তি দিয়ে আমার কোন সম্মানীত শিক্ষকদেরকে যেন সম্মানহানি না করা হয়। আমার সরকারী কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা যেন নিশ্চিন্তে নির্ভাবনায় নির্ভয়ে রাস্ট্রের জনগণকে সেবা দেয়ার জন্য কাজ করতে পারেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে মিলন মেলায় বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সামসুল আলম প্রধান, জেলা শিক্ষা কর্মকর্তা শায়লা খানম, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুণ অর রশিদ ফরিদ, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ আলম ভাঙ্গী, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, লুৎফুন্নাহার মেজবাহ্,প্যানেল মেয়র মুহাম্মদ হাবিবুল্লাহ, পৌর আওয়ামীলীহের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, কাউন্সিলর আহমেদুল কবির মন্ডল দারা প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর