July 4, 2026, 1:42 pm

টঙ্গীতে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দিনব্যাপী পিঠাপুলির মেলা

Reporter Name
  • আপডেট Thursday, January 23, 2025
  • 75 জন দেখেছে

স্টাফ রিপোর্টার : টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাইদ ল্যাবরেটরি স্কলে দিনব্যাপী পিঠাপুলির মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত বিদ্যালয় প্রাঙ্গনে লোকজ বাংলার ঐতিহ্যবাহী এ পিঠাপুলির মেলা অনুষ্ঠিত হয়। পিঠা মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও টংগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।
শিক্ষার্থী ও এলাকাবাসী বিপুল উৎসাহ উদ্দীপনা এ পিঠা উৎসব উপভোগ করেন এবং হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে। দিনব্যাপী এ পিঠাপুলির মেলায় ১৩০ রকমের বাহারি পিঠাপুলি বিক্রয় ও প্রদর্শিত হয়েছে। বিকেলে বিজয়ী পিঠা তৈরী শিল্পীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর