July 4, 2026, 1:41 pm

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ১২৬ বিডিআর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি

Reporter Name
  • আপডেট Thursday, January 23, 2025
  • 92 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলার আসামিরা আজ বৃহস্পতিবার জামিনে মুক্তি পাচ্ছেন। এর মধ্যে রয়েছেন গাজীপুরের কাশিমপুর কারাগারের বিভিন্ন ইউনিটে থাকা ১২৬ জন। ইতিমধ্যে ২০ জন কারাবন্দী জামিনে মুক্তি পেয়েছেন। বন্দীদের মুক্তির খবরে কারা ফটকে ভিড় করেছেন স্বজনেরা।
কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে বুধবার বিডিআর বিস্ফোরক মামলার ১৭৮ আসামির জামিননামা পাঠানো হয়। সেসব জামিননামা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকার শর্তে বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে।
এ ঘটনায় করা হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং যাঁদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন দুই শতাধিক আসামি গত রোববার জামিন পেয়েছেন। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাঁদের জামিন দেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে আছে। হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর, যেখানে ১৫২ জনের ফাঁসি ছাড়াও ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। মামলায় খালাস পান ২৭৮ জন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর