May 18, 2026, 9:36 pm

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বিজয়-২৪ হল’ উদ্বোধন

Reporter Name
  • আপডেট Wednesday, January 22, 2025
  • 70 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন ক্যাম্পাসে নির্মিত ‘বিজয় ২৪ হল’ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে হলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
এসময় উপাচার্য বলেন, ‘দেশের আজকের এই বিজয়ের ভাগীদার ছাত্ররা। ‘বিজয় ২৪ হল’ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সমস্যার অনেকাংশে সমাধান হবে। এর ফলে তোমরা শিক্ষা ও গবেষণায় অধিকতর মনোনিবেশ করতে পারবে।’
এসময় তিনি শিক্ষা, গবেষণা, প্রকাশনা, কোলাবোরেশন ও র‌্যাংকিং-এ ডুয়েটকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আরেফিন কাওসার, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহমুদ আলম ও পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বিজয় ২৪ হল’ এর প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর