নিজস্ব প্রতিবেদক :: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ইকবাল হোসাইন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারি এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতা এবং শিক্ষক ও ছাত্র সমন্বয়ক।