July 4, 2026, 4:31 pm

গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মদিন পালন

Reporter Name
  • আপডেট Tuesday, January 21, 2025
  • 73 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মহানগরের টেক নগপাড়ায় সাগর সৈকত কনভেনশন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় বক্তব্য দেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ড. অ্যাডভোকেট সহিদুজ্জামান, আহম্মদ আলী রুশদী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, মাহাবুবুর রহমান শুক্কুর, গাজীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট এমদাদ খান, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, হুমায়ুন কবির রাজু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন, বিএনপির নেতা কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, বসির আহমেদ বাচ্চু, সাইফুল ইসলাম টুটুল, মনিরুজ্জামান মনির, গাজী সালাউদ্দিন, হারুনুর রশিদ হারুন, কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, মহানগর যুবদলের সদস্য সচিব মাহামুদ হাসান রাজু, মহানগর কৃষকদের আহবায়ক আতাউর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন শাহিন, মহানগর ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর