May 19, 2026, 12:25 am

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় টঙ্গীতে যুবলীগ নেতা গ্রেফতার

Reporter Name
  • আপডেট Saturday, January 18, 2025
  • 71 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এজাহারনামীয় আসামি যুবলীগ নেতা আব্দুল জলিল গাজীকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ৯নং সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই দিন বিকালে জলিল গাজীকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার জলিল গাজী গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকার বাসিন্দা। তিনি ৪৯নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
পুলিশ জানায়, যুবলীগ নেতা আব্দুল জলিল গাজী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এজাহারনামীয় আসামি। রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব-১। তার বিরুদ্ধে টঙ্গী ও গাজীপুরে একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে যোগযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, গ্রেফতার যুবলীগ নেতা জলিল গাজীকে শুক্রবার সকালে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর