May 19, 2026, 12:25 am

সিলেট সীমান্তে ভারতীয় দুই নাগরিক আটক

Reporter Name
  • আপডেট Friday, January 17, 2025
  • 53 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগের বাংলাবাজার সীমান্ত এলাকা থেকে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সুনামগঞ্জের বাংলাবাজার বিওপির টহল দল মৌলারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসি হিল জেলার সাইগ্রাম থানার ডালিয়াবস্তির ভূপেন্দ্র গারোর ছেলে করল গারো (৪৫) ও মালুছ গারো (৩০)। তাদেরকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান। ওই দুই ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল বলে জানিয়েছেন তিনি।
লে. কর্নেল হাফিজুর রহমান জানান, দুই ভারতীয় নাগরিক আটক ছাড়াও শুক্রবার সুনামগঞ্জের বাংলাবাজার ও সোনালীচেলা এবং সিলেটের পান্থুমাই, ডিবিরহাওর, উৎমা, বিছনাকান্দি, তামাবিল ও কালাসাদেক বিওপির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, গরু, চা পাতা ও মাদক জব্দ করে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর