May 19, 2026, 12:24 am

ময়মনসিংহের তারাকান্দায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

Reporter Name
  • আপডেট Tuesday, January 14, 2025
  • 61 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহের তারাকান্দায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত তিন জন সিআর গ্রেপ্তারি পরোয়ানা মূলে ১ জন ও ননজিআর গ্রেফতারি পরোয়ানা মুলে ২ জন মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।  আজমঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে তারাকান্দা থানা পুলিশ। তারাকান্দা থানার এস আই লিটন পাল জানান,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান নির্দেশে,গত ২৪ ঘন্টায় ওয়ারেন্টভুক্তসহ ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।এসআই লিটন পাল এর নেতৃত্বে অভিযান পরিচালনায় অংশ গ্রহণ করেন,এসআই চন্দন ,এসআই শরীফ এবং এসআই সজীব।
আটককৃতরা হলেন, সাজা প্রাপ্ত মামলার রামপুর ইউনিয়নের স্বল্প গ্রামের আবুল কাশেমের ছেলে(১) আরিফুল ইসলাম (২২)ফখর উদ্দিনের ছেলে(২) অলী অল্লাহ(২২), ফরিদপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে(৩) মেহেদী হাসান(২২) রাকিব(২৪),বিষকা ইউনিয়নের আমার বাড়ি মেছেরা গ্রামের নুরুল ইসলামের ছেলে( ৪) মো: রাব্বি (২৪),বালিখা ইউনিয়নের পূর্ব মালিডাঙ্গা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে(৫) মোঃ শাহিন(৩০),মো: আবুল হোসেনের ছেলে (৬) মো: ইসলাম উদ্দিন। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান জানান,গ্রেপ্তারকৃত ৬ জন আসামিকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর