May 19, 2026, 12:25 am

‘সংস্কারের নামে দেশে নির্বাচনকে দীর্ঘায়িত করা হচ্ছে’: মাহবুবের রহমান

Reporter Name
  • আপডেট Monday, January 13, 2025
  • 75 জন দেখেছে

আজ সোমবার দুপুরে নোয়াখালীর হাতিয়া এ এম উচ্চবিদ্যালয় মাঠে দেশবিরোধী অপতৎপরতা রুখতে ও গণতন্ত্রের অভিযাত্রায় দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপি আয়োজিত জনসমাবেশে এ কথাগুলো বলেন মাহবুবের রহমান।
সমাবেশে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সমবেত জনতার উদ্দেশে মাহবুবের রহমান বলেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আমরা রাজপথে ছিলাম বলেই গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আজকের এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ কারও একক অর্জন নয়, এটা বাংলাদেশের আপামর মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে।’  স্বৈরাচারমুক্ত আন্দোলনে বিএনপির ৪২২ নেতা-কর্মী শাহাদাতবরণ করেছেন। ফ্যাসিস্ট হাসিনা গত ১৭ বছরে গুম-খুন, হামলা, মামলা ও নির্যাতনের মাধ্যমে তাঁর বাবার মতো বাকশাল কায়েম করতে চেয়েছিলেন, কিন্তু বাংলার আপামর মানুষ একটি সুসংগঠিত গণ-অভ্যুত্থানের মাধ্যমে তা নস্যাৎ করে দিয়েছেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দীন চৌধুরী, সভাপতি আলা উদ্দিন, সাবেক আহ্বায়ক শওকত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক লিচানুল আলম, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা কাদের হালিমী, হাতিয়া পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন ওরফে আজাদ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর