July 4, 2026, 7:23 pm

টাঙ্গাইলে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলার উদ্বোধন

Reporter Name
  • আপডেট Monday, January 13, 2025
  • 65 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: টাঙ্গাইলের সখীপুরে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার টাঙ্গাইলের উপ-পরিচালক মো. শিহাব রায়হান। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল সামা।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন মুকুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং নানা শ্রেণি পেশার লোকজন। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮টি স্টল অংশগ্রহণ করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর