May 18, 2026, 10:25 pm

ময়মনসিংহের গৌরীপুরে গাজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Friday, January 10, 2025
  • 50 জন দেখেছে

ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আধাকেজি গাজাসহ ২ জন ও ৪৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন-মাওহা ইউনিয়নের কুমড়ি গ্রামের মৃত-আব্দুল মোতালিবের ছেলে মোঃ ফারুক মিয়া, ভূটিয়ারকোনা বাজারের মোঃ আশরাফ উদ্দিনের ছেলে মাসুদ মিয়া ও মাদক ব্যবসায়ী তপনকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গৌরীপুর থানা পুলিশের একটি দল মাওহা ইউনিয়নের রঙ্গিলাশাহ মাজার প্রাঙ্গন থেকে আধা কেজি গাজাসহ ২ জনকে গ্রেফতার করে। অপর দিকে একই রাতে এসআই খোরশেদের নেতৃত্বে একটি পুলিশ দল নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর পৌর শহরের উত্তর বাজারে অভিযান চালিয়ে তপনকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করে।
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসাস ইনচার্জ মীর্যা মাযহারুল আনোয়ার বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর