June 1, 2026, 11:20 am

টঙ্গীর বড় দেওড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ১৫জন আহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Saturday, May 27, 2023
  • 188 জন দেখেছে

গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গীর বড় দেওড়া ৫৩নং ওয়ার্ড এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বড় দেওড়া আদর্শপাড়া পুরাতন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের অন্তত ১৫জন কর্মী ও সমর্থক আহত হয়েছেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হেলাল উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, সদ্য নির্বাচিত ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর সোলেমান হায়দারের সমর্থকরা শুক্রবার সন্ধ্যায় বড় দেওড়া আদর্শপাড়া এলাকায় কাউন্সিলর প্রার্থী সেলিম মিয়ার সমর্থক আলমাসের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় সোলেমান হায়দারের লোকজন আলমাসকে মারধর করেন। খবর পেয়ে সেলিম মিয়ার কর্মী-সমর্থকরা এগিয়ে এলে তাদের উপরও হামলা করা হয়।

পরে সেলিম মিয়ার কর্মী-সমর্থকরা ওই এলাকার পুরাতন মসজিদের সামনে সোলেমান হায়দারের সমর্থকদের উপর পাল্টা হামলা চালায়। এসময় সাদিম, আদিম, ঝলক, বিজয় ও আরিফ আহত হন। পরে সোলেমান হায়দারের কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে লাঠিসোটা নিয়ে রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী-ভাদাম রোডে এবং পরাজিত কাউন্সিলর প্রার্থী সেলিম মিয়ার লোকজন পার্শ্ববর্তী কাঠালদিয়া এলাকায় মারমুখী অবস্থান নেয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, আমরা খবর পেয়ে বড় দেওড়া এলাকায় গিয়েছি। দুপক্ষকেই বুঝিয়ে যার যার বাসায় পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর