August 18, 2026, 6:21 pm

টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে প্রস্তুতি মূলক সভা

Reporter Name
  • আপডেট Friday, January 10, 2025
  • 150 জন দেখেছে

শারমিন খানম :: টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে শনিবার টঙ্গী সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের সামনে সমাবেশে ও মিছিল সফল করার লক্ষে প্রস্তুতি মূলক সভা বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর চেরাগ আলী এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
নুরুল ইসলাম সরকারের সুযোগ সন্তান সরকার শাহনুর ইসলাম রনির সভাপতিত্বে এবং বিএনপি নেতা আজিজুল রহমান রাজু মাস্টারের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রাকিব উদ্দিন সরকার পাপ্পু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সদস্য, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক মোঃ বশির উদ্দিন আহম্মেদ, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক মোঃ সাজেদুল ইসলাম, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন শাহীন, কারা নিযাতিথ বিএনপি নেতা মোঃ আইয়ুব আলী,বিএনপি নেতা হুমায়ুন কবির রাজু, গাজীপুর মহানগর জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আঃ রহিম কালা,টঙ্গী পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ সেলিম কাজল, গাছা মেট্র থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, রফিকুল ইসলাম রিপন,এডঃ আরাফাত চৌধুরী লিটু, মোস্তাফিজুর রহমান, ৪৯ নং ওয়াড বিএনপি সভাপতি আনোয়ার হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মোঃ সুমন , পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল রাতুল আহম্মেদ ভুইয়া,পুবাইল থানা যুবদল আনোয়ার হোসেন,আলী মাহমুদ টুটুল প্রমুখ। প্রস্তুতি সভায় বক্তরা বলেন গাজীপুরের সকল নেতা কমীরা ঐক্য বদ্ধ ভাবে উপস্থিত থাকার জন্য জোর দাবী জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর