July 4, 2026, 4:33 pm

নেত্রকোনায় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিত করণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Thursday, January 9, 2025
  • 68 জন দেখেছে

বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিত করণ কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দিনব্যাপী নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ ওভারসিজ এমপ্লমেন্ট এন্ড সাভিসেস লিমিটেড (বোয়েসেল) এই অবহিত করণ কর্মশালার আয়োজন করে।
নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, বোয়েসেল এর (প্রশাসন, মানব সম্পদ ও অর্থ) মহাব্যবস্থাপক নূর আহমেদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. লেহাজ উদ্দিন, গণ অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক হাসান আল মামুন ও জর্ডান সিডনি কোম্পানি প্রতিনিধি আফরোজা খাতুন প্রমূখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর