July 4, 2026, 10:37 am

বিপিএল সিলেট পর্ব : টিকিটের দাম কত, কোথায় পাওয়া যাবে

ক্রীড়া প্রতিবেদক ::
  • আপডেট Sunday, January 5, 2025
  • 81 জন দেখেছে

বালাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঢাকার প্রথম পর্ব শেষে এখন সিলেটে। ৬ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে বিপিএলের এবারের আসরের প্রথম ম্যাচ। যার জন্য গতকাল (শনিবার) বিকেল থেকেই টিকিট বিক্রি শুরু হয়েছে। অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে বিসিবি।
১৩ জানুয়ারি পর্যন্ত সিলেটে হবে মোট ১২ ম্যাচ। টুর্নামেন্টের সিলেট পর্ব শুরুর আগে টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সর্বনিম্ন ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকায় টিকিট কিনে মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। সবচেয়ে কম ১৫০ টাকায় টিকিট কিনলে খেলা দেখতে হবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড, পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল এরিয়া থেকে।
পূর্ব গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ২৫০ টাকা। ক্লাব হাউজে বসে খেলা দেখতে চাইলে ৫০০ টাকা খরচ করতে হবে ক্রিকেট প্রেমীদের। জিরো ওয়েষ্ট জোনের টিকিটের দাম ৬০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২ হাজার টাকা। অনলাইনের পাশাপাশি বুথ থেকেও টিকিট ক্রয় করা যাবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট শিশু একাডেমি এবং মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় বুথ খোলা হয়েছে। সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় আজ সকাল ১০টা থেকে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে মিলবে টিকিট।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর