October 3, 2026, 9:55 am

টঙ্গীর রাজপথ ছিল ছাত্রদল-যুবদলের দখলে ॥ দেখা মেলেনি ছাত্রলীগের

Reporter Name
  • আপডেট Saturday, January 4, 2025
  • 103 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিশৃংখলা ও নাশকতা প্রতিরোধে দিনভর গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ সড়ক ছিল ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দখলে।

শনিবার সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কের কলেজগেট, হোসেন মার্কেট, চেরাগআলী, স্টেশন রোড ও টঙ্গীবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে অবস্থান ও মোটরসাইকেল মহড়া দিতে দেখা গেছে। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সরব উপস্থিতি লক্ষ করা গেলেও মহাসড়কের কোথাও ছাত্রলীগ বা অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীর দেখা মেলেনি।
সরজমিনে ঘুরে দেখা যায়, শনিবার সকাল থেকে গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের নেতৃত্বে টঙ্গীর কলেজগেট এলাকা থেকে একটি মোটরসাইকেল মহড়া বের হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে টঙ্গীবাজার এলাকায় গিয়ে শেষ হয় মহড়াটি। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক শেখ মোহাম্মদ সুমন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, সদস্য সচিব রাতুল আহমেদ ভূঁইয়া, রাশেদুল ইসলাম রাকিব, মেহেদী হাসান আরিফ, মুহিন উদ্দিন, সাব্বির আহমেদ শুভ, রাকিব, সোহেল রানা, রাজন, নাঈম, সাজু, জামান, শান্ত, সবুজ, আয়াত ও ফয়সাল। এদিকে সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী এলাকায় অবস্থান নেন পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যাতে কোনো প্রকার বিশৃংখলা ও নাশকতা করতে না পারে সেজন্য আমরা রাজপথে আছি। ছাত্রলীগের কোনো কার্যক্রম টঙ্গীর মাটিতে বরদাস্ত করা হবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর