July 4, 2026, 10:37 am

সিরাজগঞ্জে কম্বল বিতরণ করেছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ::
  • আপডেট Saturday, January 4, 2025
  • 61 জন দেখেছে

জেলার কাজীপুরে দুই হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে কম্বল বিতরণ করেন তিনি। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শীতার্তরা। এ সময় কনকচাঁপা কাজীপুরবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমার শৈশব কেটেছে এই কাজীপুরের মাটিতে।
এ সময় কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. রবিউল হাসান, কাজীপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক তরফদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সবুর, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাসুদ তরফদার সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর