July 4, 2026, 10:37 am

কাপাসিয়ায় টিসিবি’র কার্ড বিতরণে অনিয়ম, প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Saturday, January 4, 2025
  • 97 জন দেখেছে

ট্রেডিং কর্পোরেশনের অব বাংলাদেশ (টিসিবি,’র) স্মার্টকার্ড বিতরণে অবৈধভাবে অর্থ নেওয়ার অনিয়মের অভিযোগে কাপাসিয়া ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ করেছে উপজেলা প্রশাসন।
ইউনিয়ন পরিষদ সূত্র জানা যায়, গতকাল বৃহস্পতিবার উপজেলা সদর উইনিয়নে ১০ জনের কাছ থেকে স্মার্ট কার্ড বিতরণের সময় অনলাইনে কার্ড আপলোড করতে ১০০ শত টাকা করে নেওয়ার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে।  অভিযুক্ত রফিকুল ইসলাম গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা।
উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম জানান, টিসিবি স্মার্ট কার্ড বিতরণে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।
শোকজ নোটিশে বলা হয়েছে, টিসিবি স্মার্ট কার্ড বিতরণে অবৈধভাবে অর্থ নেওয়ার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কাপাসিয়া সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। একই সাথে এ বিষয়ে তিন কর্ম দিবসে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য আফজাল হোসেন সৈয়দ বলেন, টিসিবি স্মার্ট কার্ড বিতরণে অন্তত ১০ জনের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়ার অভিযোগে প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামকে শোকজ করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর