July 4, 2026, 7:54 am

গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ মঈন খানের

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Saturday, January 4, 2025
  • 63 জন দেখেছে

গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ আব্দুল আজিজ মেমোরিয়াল স্কুল মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই-আগস্ট আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন বলে মন্তব্য করে ড. আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার সরকার বাংলাদেশের ওপর চেপে বসেছিল। বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ছাত্র-জনতার সঙ্গে একাত্ম হয়ে জুলাই-আগস্টে রাজপথে ছিল ছাত্রদল। ছাত্রদল অংশ নেওয়ায় ৫ আগস্টের অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল। তাই ছাত্রদলের অবদান স্মরণ করতে হবে।
তিনি বলেন, ‘আমি যে লেখাপড়া করেছি তা হলো নীতির প্রশ্নে আপস থাকার। যেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিখিয়েছেন। আমি যে লেখাপড়া করেছি তা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার আদর্শের লেখাপড়া। যা আমাদের শিখিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।’
মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিমসহ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর