August 18, 2026, 2:37 pm

আল্লামা সাঈদীর শেষ হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ: শামীম সাঈদী

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Thursday, January 2, 2025
  • 82 জন দেখেছে

আল্লামা সাঈদীর মেজো ছেলে শামীম বিন সাঈদী বলেছেন, জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী অন্তিমকালে জান্নাতে যাবার সময় তার মুখের হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। বুধবার রাতে চট্টগ্রামের মীরসরাই সোবহানিয়া দরবার শরীফের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক আজিমুশ্শান ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম বিন সাঈদী বলেন, কুরআনের পাখিকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্টঅ্যাটাকের কথা বলে। হার্টঅ্যাটাকের রোগী হুইলচেয়ারে চলে নাকি স্ট্রেচারে শুয়ে থাকে? সেদিন তিনি এত সুন্দর মিষ্টি মধুর হাসি দিলেন। এর আগে কি কখনো এত সুন্দর হাসি দেখেছেন তার? আমি দেখি নাই। যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন। কারো কপালে এরকম সৌভাগ্য হয় না। তার এই হাসিতেই ছিল সেই জালিম হাসিনার ফেরাউনি আচরণের প্রতিবাদ।
শামীম সাঈদী আরও বলেন, ৫ মে আলেমদের শাপলা চত্বরে নিয়ে লাইট অফ করে দিয়ে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আলেম ওলামাদের রক্ত বৃথা যাবে না। এই বাংলার মাটিতে ইসলামের পতাকা, কালেমার পতাকা উড্ডয়ন হবেই হবে ইনশাআল্লাহ।
সোবহানিয়া জামেয়া-ই-নাছেরিয়া ট্রাস্ট ময়দানে অনুষ্ঠিত মাহফিল বাংলাদেশ মাজলিসুল মুফাসিরিনের সহ-সভাপতি ও সোবহানিয়া কমপ্লেক্সে মীরসরাইয়ের পীর সাহেব শাহ আল্লামা আবদুল মোমেন নাছেরীর সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেবের শিক্ষক তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. রোকন উদ-দ্দৌলা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বায়তুল মোয়াজ্জম জামে মসজিদের খতিব প্রফেসর ড. মো. সফিউদ্দিন মাদানী। এ সময় প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন ইসলাহুল উম্মাহ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আবু হানীফ নেছারী।
প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রাব্বানী। বিশেষ ওয়ায়েজিন হিসেবে ছিলেন চট্টগ্রাম সরকারি পলিটেকনিক্যাল জামে মসজিদের খতিব ও অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন, বারো আউলিয়া বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হালিম হেলালী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলার আমির মাওলানা নুরুল কবির, সোবহানীয়া জামেয়া-ই-নাছেরিয়া ট্রাস্টের পরিচালক পীরজাদা আবু তাহসিন নাছেরী প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর