August 18, 2026, 1:42 pm

পূবাইলে খ্রিষ্টান যুব সংঘের রজত জয়ন্তী উদযাপন

শারমিন খানম ::
  • আপডেট Thursday, January 2, 2025
  • 102 জন দেখেছে

গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ডের  ভাদুন উত্তম মেষপালক গির্জায় খ্রীষ্টান ভাদুন যুব সংঘের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে রজত জয়ন্তী ও ইংরেজী নববর্ষ ২০২৫ উদ্ধোধন উপলক্ষে আনন্দ বেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো অপারেটিভ হাউজিং লি: এর চেয়ারম্যান ও দি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অফ বাংলাদেশ লি: (কালব) এর চেয়ারম্যান মি:আগষ্টিন পিউরিফিকেশন। আনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাদুন খ্রীষ্টান যুব সংগঘের সভাপতি প্লাসিড রোজারিও।

বুধবার ১লা জানুয়ারী বিকেলে অনুষ্ঠানের উদ্ধোধন করেন ভাদুন ধর্মপল্লীর পাল পুরুহিত ফাদার কুঞ্জন কুইয়া, আনন্দ বেলায় পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন দি মেট্রোপলিটন খ্রিষ্টান কো—অপারেটিভ  হাউজিং সোসাইটি লি: এর ডিরেক্টর ও নৈপাড়া খ্রিষ্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সুজয় পিউরিফিকেশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক ইমানুয়েল বাপ্পি মন্ডল।  এ সময় ভাদুন খ্রীষ্টান যুব সংঘের সদস্যরা নৃত্য ও গান পরিবেশনের পাসাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্টানে অংশগ্রহণ করেন ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর