স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগর ৪৮নং ওয়ার্ড তাঁতীদলের উদ্যোগে ১লা জানুয়ারি-২০২৫ইং তারিখে মহানগর তাঁতীদলের আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম বেপারীর জন্মদিন উপলক্ষে ৪৮নং ওয়ার্ড কার্যালয়ে কেক কেটে দলীয় নেতাকর্মীরা জন্মদিন পালন করেছেন। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুল্লাহ মিন্টু, টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের আহ্বায়ক মোঃ আঃ কাদের, মোঃ বাবুল, মোঃ আক্কাস, মোঃ লেয়াকত, মোঃ ইউনুছ, মোঃ হাবিব, মোঃ জাহিদুল হক, মোঃ শেখ ফরিদ, মোঃ আজিজুল হক, মোঃ বিল্লাল, মোঃ আঃ মোমেন, মোঃ রিংকুসহ দলীয় নেতৃবৃন্দ।