October 3, 2026, 6:56 am

দুর্গাপুরে রুসা স্বাস্থ্য সেবার উদ্বোধন করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক::
  • আপডেট Wednesday, January 1, 2025
  • 105 জন দেখেছে

নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরির কানিয়াইল এলাকায় রুসা স্বাস্থ্য সেবার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ফিতা কেটে এ সেবার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর।
উদ্বোধনের পর আলোচনা সভায় পূর্বধলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শহিদুল্লাহ খান এর সভাপতিত্বে ও রুসা বাংলাদেশের নির্বাহী পরিচালক এম এন আলমের সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, বিরিশিরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, প্রেসক্লাব সহ সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো.মোহন মিয়া, ডন বস্কো কলেজের পরিচালক ফাদার ফাদার পাওয়েল কোচিওলেক, অধ্যক্ষ রুমন রাংসা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এই রুসা স্বাস্থ্য সেবায় সার্বক্ষনিক অভিজ্ঞ ডাক্তার,প্যাথলজি সুবিধা, স্বাস্থ্য বিষয়ক ফ্রী- কাউন্সেলিং, মেডিসিন কর্ণার, ডায়বেটিস কর্ণার সেবা চালু থাকবে। ডাক্তার এ এইচ মোস্তফা কামাল ও ডা. জুবায়ের চিকিৎসা সেবা প্রদান করবেন। যেকোনো সেবা স্বল্পমূল্যে রোগীরা এখান থেকে নিতে পারবে।
অতিথিরা এম এন আলম কে ধন্যবাদ জানায় রুসা স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করার জন্য। রুসা স্বাস্থ্য সেবা কেন্দ্রটি এলাকায় স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে বলে জানান অতিথিরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর