July 9, 2026, 8:49 am

বশেমুরকৃবির সাথে ম্যাভেরিক ইনোভেশনের চুক্তিপত্র স্বাক্ষরিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Monday, December 30, 2024
  • 78 জন দেখেছে

শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) সাথে পরিবেশ, অ্যাকোয়াকালচার, গবেষণা ও উদ্ভাবন নিয়ে কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ম্যাভেরিক ইনোভেশনের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কনফারেন্স রুমে এ চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদ।
চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো—ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মুর্শিদা খান, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম এবং ম্যাভেরিক ইনোভেশন (গাজীপুর) এর প্রতিষ্ঠাতা ও সিইও ড. কবির চৌধুরী। পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষকবৃন্দ ও রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা।
চুক্তিপত্র স্বাক্ষর শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকে ম্যাভেরিক ইনোভেশনের সাথে চুক্তি স্বাক্ষর একটি সময়োপযোগী পদক্ষেপ। বশেমুরকৃবি একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান হওয়ায় উভয়ের সাথে কাজ করলে গবেষণা কার্যক্রমকে এক নতুন মাত্রায় উন্নীত করা সম্ভব।
এ বিশ্ববিদ্যালয়কে উত্তরোত্তর সফলতার শীর্ষে পৌঁছার জন্য যেকোনো শিক্ষা ও গবেষণামূলক দিকনির্দেশনাকে সর্বদা স্বাগত জানাতে বশেমুরকৃবি অঙ্গীকারাবদ্ধ বলেও ভাইস—চ্যান্সেলর মতামত ব্যক্ত করেন। অন্যদিকে ম্যাভেরিক ইনোভেশনের সিইও ড. কবির চৌধুরী বলেন, বশেমুরকৃবি’র সাথে যৌথভাবে কাজ করলে যেকোনো উৎপাদনমুখী গবেষণা কার্যক্রমের মান বৃদ্ধি করা সহজ হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর