August 25, 2026, 2:24 am

গাজীপুর মহাসড়ক অবরোধ করে কেয়া গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Monday, December 30, 2024
  • 105 জন দেখেছে

গাজীপুরে কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবি ও কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কেয়া গ্রুপের কেয়া নীট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা। আজ সোমবার সকাল থেকে  কারখানা এলাকায় বিক্ষোভ শুরু করে। পরে বিকেলে সাড়ে ৪টার দিকে  কোনাবাড়ী ফ্লাইওভার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। প্রায় ঘন্টা খানেক পর মালিকপক্ষ বেতনের পরিশোধের আশ্বাস দিলে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্ততায় মহাসড়ক ছেড়ে চলে যায় শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গত কয়েকদিন ধরে জরুন এলাকায় অবস্থিত কেয়া নীট কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকরা নভেম্বর বকেয়া বেতন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছে। সকাল হতেও কয়েক হাজার শ্রমিক কারখানার সামনে কোনাবাড়ি-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় কারখানা বন্ধের নোটিশ পেয়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে কোনাবাড়ি এলাকায় পাশে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশ—২ এর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, নভেম্বর মাসের বেতন ভাতার দাবিতে কেয়া গ্রম্নপের শ্রমিকরা ঢাকা—টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পরে মালিকপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের অনুরোধ জানানো হয়। পরে আগামী মাসের ১২ তারিখ বেতন পরিশোধের আশ্বাস দেয় মালিকপক্ষ। পরে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করা হলে তারা বেতন পরিশোধের আশ্বাস পেয়ে মহাসড়ক ছেড়ে চলে যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর