October 11, 2026, 6:01 am

গফরগাঁওয়ে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক::
  • আপডেট Monday, December 30, 2024
  • 142 জন দেখেছে

“মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই” এই প্রতিপাদ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকালে উপজেলার শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। মফিজুল স্পোর্টস একাডেমির আয়োজনে মাদকদ্রে‍্যর অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।
খেলার শুরুতে মাদক বিরোধী শপথ পাঠ করানো হয় । এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ আল মাহফুজ, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল কাইয়ুম রিফাত, শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আশরাফুল আলম মাস্টার, ব্রহ্মপুত্র বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মাসুদ আল আজাদ।
এছাড়াও অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য রুবেল মিয়া,পাঁচবাগ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক অলি আহমেদ ও স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম জয় প্রমুখ।ফুটবল খেলায় মফিজুল স্পোর্টস একাডেমি বনাম উদয়ন তরুণ সংঘ ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ০-১ গোলে বিজয়ী হন উদয়ন তরুণ সংঘ ক্লাব। পরে অথিতি বৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । খেলায় রেফারি দায়িত্বে ছিলেন ময়মনসিংহ জেলা ফুটবল রেফারি এসোসিয়েশনের সদস্য আরিফুল ইসলাম শাওন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর