November 27, 2026, 4:14 am

শেরপুরে বাসের চাপায় অটোরিকশার ৫ আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক::
  • আপডেট Sunday, December 29, 2024
  • 109 জন দেখেছে

শেরপুরে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচজন আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক এ তথ্য নিশ্চিত করেছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের জানান, রৌমারী থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। নিহতদের মধ্যে শেরপুর সদরের কামারিয়া গুনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে লোকমান হোসেন (৩৬), মাইশা আক্তার মিম (৩০), অজ্ঞাতনামা ৬০ ও ২৫ বছর বয়সী দুই পুরুষ এবং ৩৫ বছর বয়সী একজন নারী রয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর