October 11, 2026, 6:01 am

গাজীপুরে ওষুধ কারখানায় কেমিক্যালভর্তি ড্রাম বিস্ফোরণ, দগ্ধ ৪

Reporter Name
  • আপডেট Saturday, December 28, 2024
  • 103 জন দেখেছে

মুর্শিকুল আলম, স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকায় ওষুধ কারখানার ভেতর কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), একই থানার বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) ও আরমান হোসেন (২২), তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারা সবাই ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত আছে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানার ওই ৪ জন শ্রমিক নামাজ পড়তে ওযু করতে যান। এসময় পাশে টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশেই রাখা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরণ হয়। এতে ওই ৪ শ্রমিক দগ্ধ হয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। দগ্ধ ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানার প্ল্যান ম্যানেজার রাজীব ভৌমিক বলেন, কারখানার ৪ শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। কীভাবে ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানার ভেতর কেমিক্যালভর্তি ড্রাম বিস্ফোরণ হয়ে ৪ জন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা আগুন নিভিয়ে ফেলেন। তবে কেমিক্যালের ড্রামের পাশেই বিদ্যুতের সুইচ ছিল‌। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ বিস্ফোরণটি হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর