July 9, 2026, 1:35 pm

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট Friday, December 27, 2024
  • 66 জন দেখেছে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, সকালে ধলেশ্বরী টোল প্লাজায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়।এতে পথচারীসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে বেপারী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রাইভেটকার এবং একটি মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত হয়।

সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসসহ তাৎক্ষণিক সেখানে থাকা লোকজন দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এতে ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত এবং আহত ৮ জনকে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে আরো চারজন মারা যান। যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর