July 9, 2026, 12:27 pm

উত্তরায় বিপুল পরিমাণ আতশবাজিসহ গ্রেপ্তার দুই

স্টাফ রিপোর্টার, উত্তরা ::
  • আপডেট Thursday, December 26, 2024
  • 67 জন দেখেছে

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আতশবাজিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, ইমরানুল ইসলাম (২৬) ও শাওন (২৪)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি বলেন, রাজধানীর উত্তরা অভিযান চালিয়ে পুরান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য মজুদ করা বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করা হয়েছে। নববর্ষ উদযাপনে যেকোনো দূর্ঘটনা এড়াতে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আতশবাজি ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।
প্রতি বছর আতশবাজি ফুটানোর কঠোর হুঁশিয়ারি দিলেও অনেকেই মানেন না। এবার এই বিষয়ে সিদ্ধান্ত কী হবে জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, আমাদের কঠোর নজরদারি রয়েছে। আমরা বিভিন্ন স্থানে অভিযান চলমান রয়েছে। আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে অতীতের চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
থার্টি-ফার্স্টের রাতে আতশবাজির শব্দে শিশুর মৃত্যু ও ফানুসের কারণে মেট্রোরেল বন্ধের মতো ঘটনা ঘটেছে। তাই আতশবাজি বন্ধে পুলিশ কতটা কঠোর হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিপুল পরিমাণ উদ্ধার করেছি। আমরা এটা পণ্যের উৎস থেকেই জব্দের চেষ্টা করেছি। ৫ ই আগস্টে থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছে। থার্টি-ফার্স্ট ঘিরে এই অস্ত্র ঘিরে কোনো সংঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের বাড়তি নিরাপত্তা জোরদার আছে। এই ধরনের কোনো সঙ্কা নেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর