July 9, 2026, 1:35 pm

টঙ্গীতে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Wednesday, December 25, 2024
  • 122 জন দেখেছে

মো: অলিদুর রহমান অলি :: “আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে কী করণীয়” শীর্ষক আলোচনা সভা আজ বুধবার সন্ধ্যা ৬টায় টঙ্গী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: নেকবর আলী খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোবারক করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেনেসাঁ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি সোলায়মান হোসাইন।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। পরে হামদ, নাত ও সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠান শেষে কাওয়ালী ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর