October 11, 2026, 4:29 am

গাজীপুর সিটিতে নানা আয়োজনে বড়দিন উদযাপন

Reporter Name
  • আপডেট Wednesday, December 25, 2024
  • 101 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ডে নৈবাড়ি উত্তম মেষপালক গির্জায় নানা আয়োজনে বড়দিন উদযাপন করেছে খ্রিষ্ট ধর্মালম্বীরা। কর্মসূচিতে ছিল বিশেষ প্রার্থনা, কেক কাটা ও যুব কীর্তন। আজ বুধবার সকাল ৯ টায় মেষপালক গীর্জার পাল পুরহিত কুঞ্জন কুইয়ার পরিচালনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান। বিশেষ অতিথি ছিলেন ডিসি জিএমপি অপরাধ (দক্ষিণ) এন এম নাসির হোসেন, এসি গাছা ফাহিম আসজাদ, এডিসি অপরাধ দক্ষিণ হাফিজুল ইসলাম,পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম ও পূবাইল থানা যুবদলের সদস্য সচিব মো. আবুল হোসেন লিংকন। আরও উপস্থিত ছিলেন গির্জার ভাইস প্রেসিডেন্ট ও দ্য মেট্রোপলিটন খ্রিষ্টান কো-অপারেটিভ সোসাইটির পরিচালক সুজয় পিউরিফিকেশন, গির্জার সাধারণ সম্পাদক রঞ্জিত পালমা, মারিয়া সংঘের সভাপতি মালঞ্চ পালমা, খ্রিষ্টান যুব সংঘের সভাপতি প্লাসিড, রঞ্জন পালমা প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর