October 12, 2026, 12:12 pm

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Tuesday, December 24, 2024
  • 111 জন দেখেছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার নির্মাতা ও ভারতের বরেণ্য চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল মারা গেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। শ্যাম বেনেগালের কন্যা পিয়া বেনেগাল ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে এ তথ্য নিশ্চিত করেছেন। দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন শ্যাম বেনেগাল। মুম্বাইয়ের ওকহার্ড হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘মন্থন’ পরিচালক।
১৯৭৪ সালে ‘অঙ্কুর’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন শ্যাম বেনেগাল। ‘জুনুন’, ‘মন্থন’, ‘আরোহণ’-এর মতো জাতীয় পুরস্কারজয়ী সিনেমার পরিচালক তিনি। ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী (১৯৭৬), পদ্মভূষণ (১৯৯১) সম্মানে ভূষিত হয়েছেন শ্যাম বেনেগাল। ২০০৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর