July 9, 2026, 2:53 pm

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা পিন্টু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Tuesday, December 24, 2024
  • 79 জন দেখেছে

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার কাশিমপুর কারাগার পার্ট ২ এর সিনিয়র জেল সুপার আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টা ৪ মিনিটে তিনি কারাগার থেকে বের হন। এর আগের তার মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। পরে তা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর