July 9, 2026, 5:02 pm

ঈশ্বরগঞ্জের সাধুরগোলায় মিলাদ শরীফ-দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Monday, December 23, 2024
  • 73 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশার:: সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য।নুরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম। ঈশ্বরগঞ্জের মাইজবাগ ইউনিয়নের সাধুরগোলা পূর্বপাড়া(জামে মসজিদের) পাশেই হযরত শাহ সুফি হাফিজ ক্বারি মুহম্মদ আবদুর রহমানের বাড়ীতে প্রতি আরবি মাসের ১২-ই তারিখ মিলাদ শরীফ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।গত শনিবার মাহফিলের আয়োজন করেন হাফিজ ক্বারি মুহম্মদ আবদুর রহমানের নেক সন্তান কবিরাজ মুহম্মদ মোজাম্মেল হক চিশতি।মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদির বাগজরকান্দি হক্কানি জামে মসজিদের ইমাম ও খতিবঃ-হযরত মাওলানা শাহ সুফি মুহম্মদ আইয়ুব আলী রেজভি সুন্নী আল কাদেরী।এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসলমাগণ মাহফিলে শরীক হন।এব্যাপারে মাহফিলের  আয়োজনকারী কবিরাজ মুহম্মদ মোজাম্মেল হক চিশতি প্রতিনিধিকে জানান প্রতি আরবি মাসের বার-ই তারিখ মিলাদ শরীফ ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকি।বিগত এক বছর ধরে এ মাহফিল করে আসছি। মহান আল্লাহ পাক ও উনার হাবীব নুরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি হাসিলের জন্য মাহফিল করছি।আমি সকলের সহযোগিতা ও দোয়া চাই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর