November 27, 2026, 12:07 am

ময়মনসিংহে অস্ত্র উদ্ধার, পরিকল্পনা ছিল নাশকতার

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Monday, December 23, 2024
  • 110 জন দেখেছে

ময়মনসিংহের একটি সরকারী প্রতিষ্ঠান থেকে রোববার মধ্যরাতে  বিদেশী পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। নগরীর মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশ্যপ্রহরীর কক্ষ থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে কোতোয়ালী মডেল থানার হলরুমে এক সংবাদ সম্মেলনে রেঞ্জ ডিআইজি ড.মো.আশরাফুর রহমান বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসব অস্ত্র ও মাদক সেখানে সংরক্ষণ করেছিল। তারা মাদক সেবন করে এই অস্ত্র দিয়ে ছাত্র-জনতার উপর ব্যবহার করে আন্দোলন দমানোর চেষ্টা করেছিল। বিভিন্ন জায়গায় আরও অনেক অস্ত্র রয়েছে। সেগুলো কারা কিভাবে ব্যবহার করেছিল আপনারা আমরা সকলেই জানি।
তিনি আরও বলেন, ৫ আগস্টের প্রেক্ষাপটে পুলিশের চার শতাধিক অস্ত্র লুটপাট ও চুরি হয়েছে। সেসময় ফ্যাসিস্ট রাজনৈতিক দলের হেলমেট বাহিনী যে সমস্ত অস্ত্র নিয়ে জনসাধারণের ওপর হামলা চালিয়ে ছিল সে সমস্ত সরঞ্জামগুলো বিভিন্ন স্থানে লুকায়িত আছে। সেগুলো উদ্ধারে সকলের সহযোগিতা প্রয়োজন।
ডিআইজি ড.মো.আশরাফুর রহমান বলেন, আটকৃত শান্তাকে জিজ্ঞাসাবাদে এঘটনায় তার স্বামী হৃদয় ও তন্ময়সহ কয়েকজন জড়িত বলে জানিয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আকতার উল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম খানসহ অন্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে মৎস্য বীজ উৎপাদন খামারের মাস্টাররোলের কর্মচারী নৈশপ্রহরী হৃদয় মিয়ার শয়নকক্ষ থেকে দুইটি বিদেশী পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র বিদেশী মদ, ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার। অভিযানে নৈশপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া না গেলেও তার স্ত্রী ফারজানা শান্তা (৩৫)কে আটক করে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর