July 9, 2026, 6:18 pm

গাজীপুরে জামায়াতে ইসলামীর বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Tuesday, December 17, 2024
  • 109 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর সদর উপজেলার উদ্যোগে বার্ষিক প্রতিনিধি সম্মেলন এবং মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর)  সকালে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর গ্রীনটেক রিসোর্টের কনভেনশন হলরুমে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে সদর উপজেলা জামায়াতে ইসলামীর বার্ষিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অঞ্চল টিম সদস্য, ওলামা সেক্রেটারী এবং মানিকগঞ্জ জেলার সাবেক জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন।

প্রধান আলোচক ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডঃ মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল হাকিম, জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান এছাড়াও সদর উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রমুখ।

প্রধান আলোচক গাজীপুর জেলা জামায়াতে ইসলামের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডঃ মোঃ জাহাঙ্গীর আলম বলেন যে,“কুরআনের সবগুলো বিধানই সমাজে কায়েম করা ফরজ। অথচ আমাদের দেশে কুরআনের বিধান চালু নেই। এজন্য নাগরিকগণ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কুরআনের বিধান চালু হলে মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাবে। মানুষের অধিকার নিশ্চিত করতে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। আমাদেরকে শপথ নিতে হবে এ পথে হয়তো আমরা বিজয়ী হবো নতুবা আমাদের জীবন চলে যাবে তবুও এ থেকে আমরা বিচ্যূত হবো না। মানুষের ঘরে ঘরে আল্লাহ দ্বীনের দাওয়াত ও জামায়াতের আহবান পৌঁছে দিতে হবে। জামায়াতে ইসলামীর জনশক্তিদের নিজেদের পরিবার, প্রতিবেশী ও আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে।”

তিনি আরও বলেন, “মানুষ হিসেবে আমরা আল্লাহর কাছে ওয়াদা করেই এসেছি নিশ্চয়ই আল্লাহই আমাদের রব। তিনি আমাদের হুকুমদাতা, তিনি আমাদের বিধান দাতা, রিজিকদাতা সবকিছু। এটা স্বীকার করেই আমরা দুনিয়ায় এসেছি। কুরআনের আলোকে জামায়াতের কর্মীদের মাঠে ময়দানে ভূমিকা রাখতে হবে। জাতীয় ঐক্যের মাধ্যমেই ১৯৭১ থেকে ২০২৪ স্বাধীন বাংলাদেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের স্বপ্ন ও চেতনা পূরণ হবে।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অঞ্চল টিম সদস্য ও ওলামা সেক্রেটারি এবং মানিকগঞ্জ জেলার সাবেক জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন বলেন যে, জামায়াতে কর্মীদের জান ও মালের কোরবানির সর্বোচ্চ নাজরানা পেশের মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও বাংলাদেশের মুক্তিকামী মানুষের স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তিনি আরো বলেন , “কুরআনের সাথে আমাদের নিজের জীবনকে মেলাতে হবে। জামায়াতে ইসলমীর কর্মী ভাইদের আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে নিজেদের জান ও মালের সর্বোচ্চ ত্যাগের মাধ্যম দিয়ে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। অসহায় মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হবে। ইসলামের আদর্শ দিয়ে মানুষের মন জয় করতে হবে। আমরা এদেশের মানুষকে আধিপত্যবাদ মুক্ত একটি উন্নত ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দিবো ইনশাআল্লাহ।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর