July 9, 2026, 5:01 pm

টঙ্গীতে ৫৩নং ওয়ার্ড বাড়ী মালিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Monday, December 16, 2024
  • 157 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড বাড়ী মালিক কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাতে টঙ্গীর বড় দেওড়া এলাকায় দেলোয়ার হোসেন এস আই (অব:) নিজ বাড়ীতে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহ্বায়ক ও গাজীপুর সিটি কর্পোরেশন ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো: সোহেল সিদ্দিকী। টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মো: নোয়াব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মো: ওমর আলী, মো: খলিলুর রহমান, আতিকুর রহমান, মো: ওমর ফারুক, মো: লুতফর রহমান খান, হাজী আবদুর রহমান মাস্টার, হাজী মো: মজিবুর রহমান, মো: দেলোয়ার হোসেন, মো: সাইদ হাসান সিপলু, মাওলানা মো: এমাদুল হক, হাবিবুর রহমান, মো: জোবায়ের, মো: মাসুদ রানা, জহিরুল ইসলাম জোহান, মো: মঞ্জুর হোসাইন, মাহবুব, হারুন অর রশিদ, আমিনুল ইসলাম, মো: সেলিম মিয়া, আবুল কালাম আজাদ, হাজী মো: মনিরুজ্জামান মনির প্রমুখ। আলোচনা সভা শেষে ৫৩নং ওয়ার্ড বাড়ী মালিক কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর